সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৩০

দূরবীণ নিউজ প্রতিবেদক :
শক্তিশালী বোমা বিস্ফোরণণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদের ভেতরে ৩০ জনের বেশি মুসল্লী নিহত হয়েছে। শুক্রবার (৪ মার্চ )আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ইজাজ আহসান বলেছেন, এক পুলিশ অফিসার নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজ আদায়ে জড়ো হন মুসল্লিরা। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খান বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে’। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে আফগানিস্তানের সীমান্ত এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী শাহিন হায়দার বলেন, আমরা জুমার নাজামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শক্তিশালী বিস্ফোরণের কারণে আমি রাস্তায় পড়ে যাই। চোখ খুলে দেখি ধুলা আর মৃতদেহ পড়ে থাকতে দেখি। # সূত্র : আল জাজিরা, ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12