সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

তেলবাহী জাহাজে বিস্ফোরণ নাইজেরিয়ায়

সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :

একটি তেলবাহী জাহাজে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ডেল্টা রাজ্যের উপকূলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটিতে ২০ লাখ ব্যারেল তেল ধরে বলে জানা গেছে। ঘটনার পর ক্রুদের ভাগ্য ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড জানায়, বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি ডুবন্ত জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জাহাজটি তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলের উপকূল বরাবর উকপোকিটি টার্মিনালে ছিল।

জো সানডে নামের একজন সহকারী স্পিডবোডের চালক জানান, এ ঘটনার পর তিনি কয়েকজন ক্রুকে উদ্ধার করেছেন। তবে জ্বলন্ত জাহাজের কাছে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। নাইজেরিয়ান বন্দর কর্তৃপক্ষের মেরিটাইম ইউনিয়নের চেয়ারম্যান টিবি টি নিশ্চিত করে জানান, জাহাজে কাছে পাঠানো দুটি নৌকা কাউকে খুঁজে পায়নি।

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইকেমেফুনা ওকাফোর বলেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আগে জাহাজটিতে ১০ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেন। বিস্ফোরণের কারণ জানাতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12