সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

দূরবীণ নিউজ ডেস্ক :
এবার ক্রিকেটে অপরাজিত ও গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করে নিয়মরক্ষার ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ করেছে ১৮৯ রানের পাহাড়। স্কটিশরা এই রান টপকে জয় নিশ্চিত না করতে পারলে অপরাজিত হয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে খেলবে বাবর আজমরা।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে বাবর আজমরা।

টানা চার জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তানের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। তবে সেমির লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটাও সেরে নেয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পাকিস্তানের।

বিপরীতে টানা চার হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে পাকিস্তানকে হারিয়ে একটা জয় নিয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে স্কটিশরা। তবে পাকিস্তানের জন্য সমীকরণ একটাই। এরইমধ্যে তারা আগের সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে উঠেছে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যেতে চাইবে পাকিস্তান।

দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। আফগানদের পাশাপাশি সেমিতে উঠার আগেই বিদায় নিয়েছে ভারত। ফলে সেমির চার দল এখন- পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মানসি, হামজা তাহির, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12