সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম কমানোর দাবি ধর্মঘটে সড়ক পরিবহন

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীসহ সারাদেশে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ধর্মঘট পালন শুরু করছে পরিবহন মালিক ও শ্রমিকরা। আর এই ধর্মঘটের ফলে দেশের প্রায় সব স্থানেই সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকায় বিআরটিসি’র কিছু বাস ছাড়া যাত্রীবাহী বাস খুব একটা দেখা যাচ্ছে না।

গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম ১২ কেজির সিলিন্ডার প্রতি ৫৪ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

কোনো আলোচনা ছাড়াই তেলের দাম একতরফাভাবে বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে বলে দাবি করছেন পরিবহন নেতারা।
তেলের দাম কমানোর দাবিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পন্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

তবে কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোন সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম থেকে সাংবাদিক মিন্টু চৌধুরী জানিয়েছেন, শহর থেকে বাস-ট্রাক-লরি চলাচল করতে দেখা যায়নি। তবে শহরে অটোরিকশা চলাচল করতে দেখেছেন তিনি।

বরিশালের সাংবাদিক রফিকুল ইসলাম বলছেন, শহরের রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুক্রবার ভোর থেকে বাস চলাচল করতে দেখা যাচ্ছে না। পণ্য পরিবহনের ট্রাক-লরিও কোনো কাজ ছাড়াই ফেলে রাখা হয়েছে।

রাজশাহী থেকে আনোয়ার আলী জানান যে শহর থেকে যাত্রী ও পণ্য পরিবহন প্রায় বন্ধ করে রেখেছে মালিক ও শ্রমিকরা।
তিনি বলেন, ‘কিছু ট্রাক শহরে আসলেও শহর থেকে বাস-ট্রাক সব চলাচল বন্ধ আছে।’

খুলনা থেকে যে ২২টি রুটে বাস চলাচল করে সেগুলোতেও শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ আছে। এছাড়া গাজীপুর, রংপুর, ময়মনসিংহ ও চাঁদপুরসহ আরও কয়েকটি এলাকা থেকে একই খবর পাওয়া গেছে।
# সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12