সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

গণ অধিকার পরিষদ নামে রেজা কিবরিয়া ও নুরের নতুন রাজনৈতিক দল

ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক:

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আজ মঙ্গলবার ( ২৬ অক্টোবর) ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে এই দলটির ঘোষণা দেন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর। তারা আহবায়ক কমিটিতে ১০১ জন সদস্য রাখার কথা জানান।

নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। তিনি ভিপি নুর বলেই সর্বাধিক পরিচিত। কোটাবিরোধী আন্দোলন করে আলোচনায় আসা সংগঠন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি।

আর রেজা কিবরিয়া মরহুম শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।

রেজা কিবরিয়া ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন।২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন।

পরে ২০১৯ সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গত ফেব্রুয়ারি মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া।

নুরুল হক নুর ২০২০ সালের ডিসেম্বরে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।

গত বছর ২২ ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছিলেন তিনি নিজেই। তিনি সেই দলের নাম রেখেছিলেন ‘গণঅধিকার পরিষদ’।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12