সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বিএনপি নেতাদের অসত্য বক্তব্য উপস্থাপন রেওয়াজে পরিণত হয়েছে : সেতুমন্ত্রী কাদের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতাদের রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশেও নেই। তারা নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে। তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল। তারা নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত। নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন-আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ?

ওবায়দুল কাদের জানতে চান- তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?

তিনি বলেন, বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12