সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

আরো ৩৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

- ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি দিনদিন অবনতির দিকে। কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও রেকর্ড সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু  রোগে আক্রান্ত হয়ে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) এই তথ্য জানিয়েছেন।

ডিজিএইচএস জানিয়েছেন, নতুন রোগীদের মধ্যে ২৮৬ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৫৭ জন বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডিজিএইচএসের মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় এক হাজার ২৮১ রোগী দেশে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে এক হাজার ১৩৩ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ১8৮ জনকে ঢাকার বাইরে তালিকাভুক্ত করা হয়েছে।

এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন। মৃতদের মধ্যে ৪৮ জন শুধু ঢাকা শহরে, দুজন চট্টগ্রাম বিভাগে, একজন খুলনায় এবং একজন রাজশাহীতে।

জানুয়ারি থেকে প্রায় ১২ হাজার ৪৩৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ১১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগীকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিএইচএস।

২ সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিন ৩০০’র বেশি ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সেদিন ৩০৩ জন ডেঙ্গু রোগীর তথ্য জানা যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ ১ আগস্ট থেকে প্রতিদিনই ২০০’র বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করছে।
# সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12