সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের অতন্দ্র প্রহরী বিএনপি :  অধ্যাপক বকুল

বিশেষ প্রতিনিধি দূরবীণ নিউজ :
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল বলেন, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত। প্রানের চেয়ে প্রিয় মাতৃভুমি এই স্বাধীনতা সুরক্ষিত করে রাখাই হচ্ছে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান দাবী।

আজ শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।

তিনি বলেন, একজন প্রকৃত দেশ প্রেমিক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচীর প্রথম দফাটিই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এর জন্য আমাদের বিভেদ ভুলে ঔক্য বদ্ধ থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হাজী মোঃ আনোয়ার হোসেন। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আতিক হোসেন লেনিনের সঞ্চালনায় ও নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী ইকবাল হোসেনের তত্বাবধানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পিয়ার হোসেন নয়ন, ডালিম সিকদার, নাজমুল করিম ইয়াছিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভ‚ঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডাঃ মিজানুর রহমান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এজাজ ভ‚ঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাজন ভ‚ঁইয়া, সফিকুল ইসলাম ভ‚ঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
পরে মুফতি নাজমুল হুসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এডিজেড/একে/ দূরবীণ নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12