সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

তালেবানদের অনুমতি পেল জাতীয় ক্রিকেট দল

- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক : 
তালেবান নেতারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর এবার জাতীয় দলকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছেন। এর ফলে আফগান জাতীয় দলের ক্রিকেটরাদের অস্ট্রেলিয়া সফরের পথে আর বাধা নেই।
আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, আফগান টিমকে টেস্ট ম্যাচ খেলার জন্য তালেবানের অধীনস্ত প্রশাসন অনুমতি দিয়েছে। এতে আশা জেগেছে, আফগান ক্রিকেট টিম তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অব্যাহত রাখতে পারবে।

২০০১ সালে ক্ষমতাচ্যুৎ হওয়ার আগে তালেবান বিভিন্ন ধরনের খেলাধুলাসহ বেশিরভাগ বিনোদনমূলক কার্যকলাপ নিষিদ্ধ করেছিল। শুধু তাই নয়, দেশের স্টেডিয়ামগুলোকে ফাঁসির স্থান হিসেবে ব্যবহার করত। তবে ক্রিকেট খেলার বিষয়ে তালেবানের খুব একটা আপত্তি ছিল না। বরং বহু তালেবান যোদ্ধা ক্রিকেটের ভক্ত।

আগামী ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। গত বছর এই ম্যাচ অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত করা হয়। এটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ।

অস্ট্রেলিয়া সফরের আগে আফগান দল টি২০ বিশ্বকাপে অংশ নেবে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বরর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই শর্ট ভার্সনের বিশ্বকাপ।
আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শিনওয়ারি আরো জানান, চলতি মাসের শেষ দিকে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর করবে।
# সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12