সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

তালেবানরা আফগানিস্তানে দুই ভারতীয় কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
তালেবানরা আফগানিস্তানে অবস্থিত দুই ভারতীয় দূতাবাসে তল্লাশি চালিয়েছে। আজ শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ঘানি সরকারের বিদায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিলো ভারত।

তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দুইদিনের মধ্যেই দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। এবার ভারতের দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে সংগঠনটি বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান যোদ্ধারা। দূতাবাস দুইটি বন্ধ থাকলেও সেখানে প্রবেশ করে তল্লাশি চালানো হয়েছে। সেখানে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িগুলোও দখলে নিয়েছে তালেবান সদস্যরা। এছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে করছে সংগঠনটি। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশির খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কি, তা এখনও জানা যায়নি।

আফগানিস্তানে ভারতের চারটি কনস্যুলেট ছিল। কান্দাহার ও হেরাত ছাড়াও মাজার-ই-শরিফ ও কাবুলেও রয়েছে কনস্যুলেট। এখন কেবল কাবুলের দূতাবাস স্থানীয়দের সহায়তায় সীমিত কিছু কাজ করছে।    #সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12