সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে নির্বাহী প্রকৌশলী তানভীর সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা দায়ের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর)তানভীর আহমদকে চাকরি হতে সময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ অগাস্ট) ঢাকা দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরে জারি অফিস আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জারি করা আদেশে বলা হয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটরে ‘নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ী সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে মর্মে’ প্রকাশিত সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

উল্লিখিত প্রেক্ষাপটে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা ও চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। চাকুরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

‘সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন’ এবং ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12