সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

হাসিনার সাবেক এপিএস খায়রুল ও পরিবারের ৪০ কোটি টাকার অর্থপাচারের মামলা

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাবেক নির্বাহী সদস্য মো. খায়রুল ইসলাম (মান্নান) । অবশেষে মো. খায়রুল ইসলাম (মান্নান), স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চাকরি জীবনে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-১ এর দায়িত্বেও ছিলেন এই খাইরুল।

আজ শুক্রবার (৬ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে পরস্পরের যোগসাজশে প্রতারণা ও অর্থ পাচারের তথ্য পাওয়ায় বৃহস্পতিবার ঢাকার গুলশান থানায় মামলাটি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, অভিযুক্ত খায়রুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মিমের নামে ‘মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং তাদের ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে ‘মেঘমালা এস্টেট লিমিটেড’ নামে দুটি ‘কাগুজে নামসর্বস্ব কোম্পানি বানিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে’ ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের অর্থের প্রকৃত উৎস ‘আড়াল করতে’ তা বিভিন্ন হিসাবে স্থানান্তর ও লেয়ারিং করা হয় বলেও অভিযোগ সিআইডির।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, ঋণের টাকা মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখার হিসাবে জমা করা হয়। পরে সেখান থেকে ৪০ কোটি টাকা ডেবিট করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বনশ্রী শাখার একটি হিসাবে জমা দেওয়া হয়। প্রতারণার মাধ্যমে নেওয়া ওই ঋণের অর্থ দিয়ে মোরসালিন ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে স্পন্সর শেয়ার কেনেন। এভাবে আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং সেই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।

জানা যায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় করা মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে। এর আগে, ২০২৩ সালের জুলাইয়ে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব খাইরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়, ওই মাসেই তাকে অবসরোত্তর ছুটিতে পাঠানো হয়। এরপর অক্টোবরে তাকে বিডার নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেয় সরকার।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12