সর্বশেষঃ
সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আফগান পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী,তালেবানরা সাধারণ মানুষের মতোই : ইমরান খান

ইমরান খানের ফাইল ছবি -

দূরবীণ নিউজ ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী। তিনি বলেছেন, তালেবান কোনো উগ্রবাদী সংগঠন নয়, তারা আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ।

তিনি বলেন, এখন আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশই তালেবানের দখলে। এই পরিস্থিতিতে পাকিস্তানও তাদের মদদ জোগাচ্ছে বলে নতুন করে অভিযোগ উঠছে। এই অভিযোগের জবাবেই ইমরান খানের এই বক্তব্য।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান খান জানান, পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী রয়েছেন। তার প্রশ্ন, এত শরণার্থীর মধ্যে কে বা কারা তালেবান, তা কী ভাবে চিহ্নিত করা সম্ভব?

এই প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘৫ লাখ, ১০ লাখ মানুষের শরণার্থী ক্যাম্প রয়েছে। তা ছাড়া তালেবান কোনো উগ্রবাদী নয়, তারাও সাধারণ মানুষ। যদি শরণার্থী ক্যাম্পে সাধারণ মানুষ থাকে, তবে পাকিস্তান কীভাবে তালেবান খতম করবে?

পাকিস্তানই তালেবানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এমন অভিযোগ প্রসঙ্গে ইমরান খানের এই বক্তব্য। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেয়ার অভিযোগ উঠছে। সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরই সেখানে আবারো তালেবান আধিপত্য দেখা দিয়েছে।

# সূত্র : জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12