সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পাকিস্তান সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে তালেবান আফগান বাহিনীর লড়াই চলছে

সীমান্ত ক্রসিং দখল করে নেয় তালেবানদের - ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ ডেস্ক :

পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাকের নিয়ন্ত্রণ নিতে তালেবান যোদ্ধাদের সাথে আফগানিস্তান বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। অভিযান শুরু করার পর আজ শুক্রবার তালেবান যোদ্ধাদের সাথে আফগান বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এএফপি’কে বলেন, বেসামরিক লোকজনের বাড়িতে আশ্রয় গ্রহণকারী তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনী লড়াই করছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, আফগান বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল। স্পিন বোলডাকের বাসিন্দা মোহাম্মদ জহির বলেন, ‘সেখানে তীব্র লড়াই চলছে।’

এ সপ্তাহের গোড়ার দিকে এ সীমান্ত ক্রসিং দখল করে নেয় তালেবান। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু করার প্রেক্ষিতে মে মাসের গোড়ার দিকে হামলা জোরদার করার পর এ সীমান্তের দখল নেয় তালেবান।

এ সীমান্ত দিয়ে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশের সুযোগ থাকায় এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবান শীর্ষ নেতৃত্ব গত কয়েক দশক ধরে এখানে ঘাঁটি গেড়ে রয়েছে।
# সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12