সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা’র মৃত্যুতে মেয়র তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য আলোকচিত্রী গোলাম মুস্তাফা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আলোকচিত্র সাধারণ কোন সত্তা নয় বরং এতে জ্যামিতিক বিন্যাস ও আলোক মাত্রার প্রভাবসহ নানাবিধ ব্যাকরণ ও প্রশিক্ষণের সন্নিবেশ ঘটানো গেলে তা এক প্রাণবন্ত শিল্পকলায় পরিণত হয়, সেই ধারণা ছড়িয়ে দিতে গোলাম মুস্তফা অগ্রগামী ভূমিকা পালন করেছেন।বাংলাদেশে আলোকচিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে গোলাম মুস্তফা’র অবদান অনন্য।”

শোক বার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “গোলাম মুস্তাফা শুধু নিজেই আলোকচিত্র শিল্পে উৎকর্ষ অর্জন করেননি বরং নিপুণ কুশলীর মতো তিনি তা ছড়িয়ে দিয়েছেন সহস্র মানুষের মাঝে। নিজ হাতে তৈরি করেছেন অজস্র আলোকচিত্রী। বাংলাদেশ আলোকচিত্র শিল্পের বিকাশের ধারাবাহিকতায় তিনি আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন।”

মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12