সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কথা বলতে ‘নিরুৎসুক’ মেয়র তাপস

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক: 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আনিত অভিযোগ ও  বক্তব্যের বিষয়ে কোন ধরনের মন্তব্য করা কিংবা কথা বলতে ‘নিরুৎসুক’ মেয়র শেখ ফজলে নুর তাপস।

আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ডিএসসিসি মেয়রের বরাত দিয়ে জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। আর বিচারাধীন কোনো বিষয়ে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে নিরুৎসুক।’

এদিকে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেছেন, তার নিজের এবং তার পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (জব্ধ) করার পেছনে মেয়র তাপসের হাত রয়েছে। মেয়র তাপস দুদকের মাধ্যমে আদালতে আবেদন করিয়ে সাঈদ খোকনের পরিবারের ৮টি ব্যাংক হিসেব জব্ধ করিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, ‘নিজের ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছেন মেয়র তাপস। দুদকের এই কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে। সাঈদ খোকন এই বিষয়ে আদালতে আইনি মোকাবিলা করবেন এবং ঢাকাবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে  সংগ্রাম করবেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12