সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শ্রমিক দল নেতা ওসমান গনি মারা গেছেন

ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক, দূরবীন নিউজ:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিষ্ট্রেশন নম্বর বি-১৯০১ এর সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি ওসমান গনি আজ শনিবার (১৯ জুন) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কোভিড আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাষ্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুপুর ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, মা, চার ভাই ও ছয় বোন সহ অসংখ্য আত্মাীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল রবিবার (২০জুন) সকাল ১০ টায় পাবনা জেলার আতাইকুলা থানার বাওইকোনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ওসমান গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম ওসমান গনির আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাঁর পরিবারে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
/এডিজেড/একে। দূরবীণ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12