সর্বশেষঃ
উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

এতিমখানা ছাড়া কওমিসহ সব মাদরাসা বন্ধের নির্দেশ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এতিমখানা ছাড়া কওমিসহ সব মাদরাসা বন্ধ রাখার জন্য আবারও নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদরাসা) হাবিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে দেশে লকডাউন বহাল রয়েছে।’

‘ইতোপূর্বে সরকার আগামী ২২ মে পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ব্যতীত) আবাসিক-অনাবাসিক সব মাদরাসা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হলো। এটি দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12