সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ মার্চ) রাতে আলাদা আলাদা শোকবার্তায় তারা এ দুঃখ প্রকাশ করেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক আলাদা শোকবার্তায় এইচ টি ইমামের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12