সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ক্যাসিনোকান্ডের লোকমান ভূঁইয়ার জামিন কেনো বাতিল হবে না, হাইকোর্টের রুল

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আলোচিত ক্যাসিনোকান্ড জড়িত এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি মোহা‌মেডান স্পো‌র্টিং ক্লা‌বের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া‌কে বিচারিক আদালতের দেওয়া জা‌মিন বাতিল প্রসঙ্গে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতের জারি করা রুলে আসামি লোকমান হোসেন ভূঁইয়া‌কে বিচারিক আদালতের দেওয়া জা‌মিন কেনো বাতিল করা হবে না, সংশ্লিষ্টদের কাছে তার জবাব চাওয়া হয়েছে।

হাইকোর্টে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক।

জানা যায়, গত বছরের ১৮ মার্চ এ মামলায় মহানগর বিশেষ জজ আদালত তাকে জামিন দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে জামিনের বিরুদ্ধে আবেদন করে দুদক। গণমাধ্যমের খবর অনুয়ায়ী ওই বছরের ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পেয়েছেন লোকমান ভূঁইয়া।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ সে‌প্টেম্বর মোহা‌মেডান ক্লা‌বেও অভিযান চালায় আইন-শৃঙ্খলা বা‌হিনী।

অভিযানে থে‌কে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপ‌রে একই বছরের ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার থেকে আটক করা হয়। তার বিরু‌দ্ধে প্রথ‌মে মাদক ও প‌রে অবৈধ সম্পদ অর্জ‌নের মামলা হয়।

২০১৯ সালের ২৭ অক্টোবর লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম। লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

এরপর ২০১৯ সালের ৩ ন‌ভেম্বরের এ মামলায় লোকমান ভূঁইয়া‌কে সাতদি‌নের জন্য রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদের অনুম‌তি দেন আদালত।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12