সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রাজউকের সাবেক সহকারী পরিচালক রফিকুল ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের ২ মামলা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম সরকার ও তার স্ত্রী মোসা. ফাতেমা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা দুটি করেন।গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

ওই দুই আসামির বিরুদ্ধে ২০০৪ এর ২৬ (২) ২৭(১) ধারা তথা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারায় দুটি পৃথক মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজউকের এই সাবেক সহকারী পরিচালক ২৯ লাখ ৮ হাজার ৮৭৭ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেন। তার আয়ের কোনো বৈধ উৎস না থাকায় তিনি তা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

পাশাপাশি রাজউকের এই কর্মকর্তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ২৬ লাখ ৭৪ হাজার ৫৬১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন এবং এই সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে নিজের দখলে রেখে অপরাধ করেছেন।

মামলার বিবরণ থেকে আরও জানা যায়, ফাতেমা বেগম আয়ের উৎসে ব্যবসা ও দোকান ভাড়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে রাজউকের একটি প্লট স্বামীর নাম গোপন করে তার বাবার নাম ব্যবহার করে প্রতারণা মাধ্যমে অর্জন করেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12