সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোরশেদ ও মেহেদী

দূরবীণ নিউজ প্রতিবেদক:

সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারোয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

রোববার (২৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নহিদ আক্তার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

২০০৯ সাল থেকে দায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।
পরে ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে মো. মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। এরপর ওই বছরের ১৮ অক্টোবর তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12