সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বাফুফের সভাপতি সালাউদ্দিন করোনা আক্রান্ত

দূরবীণ নিউজ ডেস্ক:
প্রাণঘাতি করোনার হিংস্রতা বাড়তে শুরু করেছে। করোনা নিয়ে নতুন আতঙ্ক বাড়ছে। রাজধানীসহ সারাদেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এবার করোনা পজিটিভ হয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও। নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন এ তথ্য।

২৩ নভেম্বর ছিল সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের শেষ কৃত্যের দিন। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাকে শেষ শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হলেও যাননি কাজী সালাউদ্দিন। এ নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়।

তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, করোনা উপসর্গ থাকার কারণেই মূলতঃ কাজী সালাউদ্দিন সেই অনুষ্ঠানে যেতে পারেননি।

করোনা পরীক্ষার স্যাম্পল দেয়ার পর বুধবার বিকেলেও বাফুফে ভবনে মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে জানিয়েওছিলেন যে, করোনা পরীক্ষা করতে দিয়েছেন। তবে তখনও রেজাল্ট পাননি। এরপর রাতে বাসায় যাওয়ার পর রেজাল্ট আসে, তিনি পজিটিভ।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে বলেছেন, ‘বড় ধরনের সমস্যা নেই। যদিও ছোট-খাট কিছু উপসর্গ আছে। ডাক্তারের পরামর্শ মেনে বাসাতেই আইসোলেশনে আছেন বাফুফে সভাপতি এবং চিকিৎসা নিচ্ছেন।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12