সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণাকালে দিনাজপুরে গ্রেফতার দুই

দূরবীণ নিউজ প্রতিবেদকঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তার পরিচয়ে প্রতারণাকালে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।দিনাজপুরের নবাবগঞ্জে ওই দুই প্রতারকের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার টুপিরহাট নামক বাজারে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার চক করিমপুর মাদার পাড়া গ্রামের ভুপতি চন্দ্র রায়ের ছেলে কাজল চন্দ্র রায় (২৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার জালাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সজিব (৩০)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার টুপিরহাট নামক বাজারে পল্লী চিকিৎসক মুশফিকুর রহমান তার ফার্মেসিতে অবস্থান করার সময় কাজল ও সজিবসহ তিনজন নিজেদেরকে দুদুকের কর্মকর্তা পরিচয় দেন।

দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তারা তাকে ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাদের পরিচয়পত্র দেখতে চান।

অবস্থা বেগতিক দেখে প্রতারকদল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। এ সময় এক প্রতারক পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে নবাবগঞ্জ থানা পুলিশ এসে আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12