সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় ১৫ জনের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জনের দেহে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেছেন ৬ হাজার ৩৬ জন। আর এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৪৭টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৬ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12