সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

২কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ, ট্রাস্ট ব্যাংকের মাহমুদ গ্রেফতার

দূরবীণ নিউজ প্রতিবেদক:
২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষিরা নগরীর নূরনগরস্থ বাসা থেকে মোস্তফা মাহমুদকে গ্রেফতার করেছে দুদকের কর্মকর্তারা। তার বিরুদ্ধে ২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগরে মামলা রয়েছে। আর ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে দুদকের উপ-পরিচালক মো: নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির আশ্রয় নিয়ে গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

আর এ অভিযোগে তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়। ওই মামলাটি তদন্ত করছে দুদকের কর্মকর্তারা। মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আসামি মোস্তফা মাহমুদকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ওই মামলায় আরেক আসামি ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরার মুন্সীগঞ্জ শাখা ব্যবস্থাপক বর্তমানে পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর কর্তৃপক্ষ মোস্তফা মাহমুদকে চাকরি থেকে বরখাস্থ করেন। এরপর থেকে মোস্তফা মাহমুদও পলাতক ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে আজ গ্রেফতার করে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে দেন বলে জানান তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12