সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সারাদেশে একাদিনে নতুন ১, ৪০৭ জন করোনা রোগী শনাক্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে একাদিনে সোমবার (২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩২ জন। গত রোববারও ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৩ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪টি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগ চারটি হলো খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৫ জন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম শনাক্তের খবর জানানো হয়। ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

দেশে এখন সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়। জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়। অবশ্য গত আগস্ট থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12