সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

কওমি মাদ্রাসা বোর্ডের কেন্দ্রিয় পরীক্ষায় ৯১. ৯৫ শতাংশ পাস

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রিয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশ নেন। পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজার ৮২২ জন।

শনিবার বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফল ঘোষণা করেন।
বেফাকের মহাপরিচালক বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। তারাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার বিশ্বাস। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12