সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সাব- রেজিস্ট্রি অফিসের কোটিপতি পিয়নের জামিন আবেদন খারিজ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সাব- রেজিস্ট্রি অফিসের পিয়ন কোটিপতি ইয়াছিনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ইতোপূর্বে ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চে ভার্চুয়াল পদ্দতিতে ওই পিয়ন ইয়াছিনের জামিনের আবেদন শুনানি করে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে ছিলেন। আজ বুধবার পূর্বের জারিকরা রুলটিও ডিসচার্জ করে দিয়েছেন।

ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো.মোস্তফা সারোয়ার।

জানা যায়, দুদকের মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাব- রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া। তিনি ওই অফিসের নগদে রেজিষ্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফিস বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব ব্যাংকে জমা না দিয়ে ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা আত্মসাৎ করেছেন।

আর ওই ঘটনাটি তদন্ত করে দুদকের সমন্বিত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ, এম, আখতারুজ্জামান গত বছরের ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়।
এদিকে জামিনের জন্য আসামি হাইকোর্টে আবেদন জানান। পরে আসামিকে কেন জামিন প্রদান করা হবে না, এই মর্মে গত ১৬ আগস্ট সরকারের সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে রুল জারি করে ছিলেন আদালত। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12