সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রিশান গ্রুপের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ২ সহযোগিসহ আটক

দূরবীণ নিউজ ডেস্ক :
রিশান গ্রুপের চেয়ারম্যান ডি.জে.শাকিল,তার সহযোগী রিশান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: হুমায়ন কবির লিমন ও ম্যানেজার মো: সাইফুল ইসলামকে সিরাজগঞ্জের তাড়াশে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডি.জে শাকিল তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফার ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

বুধবার (১২ আগস্ট ) বিকেল ৫ টায় ডিবি পুলিশের একটি দল তাড়াশ উপজেলা পরিষদ গেট সংলগ্ন রিশান গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় অফিসে ব্যবহৃত কম্পিউটার ও কয়েকটি ফাইল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বে থাকা বগুড়া ডিবি পুলিশে পরিদর্শক এমরান আহমেদ তুহিন বলেন, ডি.জে. শাকিল চাকুরি বাজার পত্রিকায় ইন্টারন্যাশনাল লোন সার্ভিসের নামে একটি বিজ্ঞাপণ দিলে তাতে আকৃষ্ট হন বগুড়ার আমায়রা এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো: আমানত উল্লাহ তারেক ও অভি এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো: আশিক দৌলাতানা।

তাদেরকে লোন পাইয়ে দেবার নাম করে ১৪ লাখ ৩৫ হাজার টাকা নেন ডি.জে. শাকিল। এরপর তাদেরকে যুব উন্নয়ন অধিদফতরের সাড়ে চার কোটির দুটি চেক দেন। পরবর্তীতে তারা জানতে পারেন চেকগুলো ভূয়া এবং তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে তারা বগুড়া ডিবি কার্যালয়ে অভিযোগ করলে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সংবাদ লেখা পর্যন্ত তাদেরকে বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে বগুড়া পুলিশ পরিদর্শক (ডিবি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেফতারকৃদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12