সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

উত্তরায় র‌্যাব সদর দফতরে রিজেন্টের গ্রুপের সাহেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় তাকে র‌্যাব সদর দফতরে আনা হয়েছে সাতক্ষীরায় গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো: সাহেদকে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৫টায় তাকে গ্রেফতারের পর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তাকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল বলেন, ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হয়।

করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার (৬ জুলাই) রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ মেলে। অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায় অভিযানে।

পরদিন মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়। ১৭ জন আসামির মধ্যে এমডি মাসুদ পারভেজসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12