সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সাবধান ! সংসদ সচিবালয়ের ৪৩ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

দূরবীণ নিউজ ডেস্ক:
সাবধান ! অপ্রতিরোধ্য প্রাণঘাতি করোনাভাইরাস জাতীয় সংসদ সচিবালয়ে ঢুকে পড়েছে। ইতোমধ্যে সংসদ সচিবালয়ের ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে করোনায় আক্রান্ত করেছে। মেডিকেল পরীক্ষায় ওই ৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা যায়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান গণমাধ্যমকে বলেন, সংসদে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বলেন, গত ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত সংসদের ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারীর পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশনকে সামনে রেখে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের করোনার পরীক্ষা করা হয়েছে।
সংসদ সূত্র জানায়, আসন্ন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। এ কারণে অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12