সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু’র মৃত্যু করোনায়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে কর অঞ্চল-৩ এর উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা মারা গেছেন। সোমবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন এ তথ‌্য জানিয়েছেন। তিনি আরো জানান, নিহত সুধাংশু কুমার সাহার স্ত্রী মানষী সাহা, তাদের ৭ বছরের মেয়ে সাঁঝবাতি, গৃহকর্মীও করোনায় আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে।

এদিকে, সুধাংশু কুমার সাহার মৃত্যুতে গভীর শোক গভীর প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।  শোক বার্তায় তিনি মেধাবী এ কর্মকর্তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিসিএস (ট্যাকসেশন) ২৭তম ব্যাচের এ কর্মকর্তা কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত। ২৮ মে সুধাংশু কুমার সাহার নমুনায় করোনা পজেটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় ওই দিন তাকে ঢাকা মেডিক‌্যালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
এর আগে গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার মারা গেছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12