সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার (৩১ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত এই ভাড়া ১ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে। এই অবস্থায় বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।
বিআরটিএ’র এই সুপারিশ পর্যালোচনা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৬০ শতাংশ বাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৪-এর ২ এর প্রদত্ত ক্ষমতাবলে করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে সরকার আন্তঃজেলা ও দূরপাল্লার চলাচলকারী (ঢাকা মহানগরের পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর সহ) বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

এতে বলা হয় আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩ মে ২০১৬ সালের প্রজ্ঞাপন বিদ্যমান ভাড়ার (প্রতি কিলোমিটার সর্বোচ্চ ১.৪২ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৬ সেপ্টেম্বর ২০১৫ সালের প্রজ্ঞাপনে উল্লেখিত বিদ্যমান ভাড়ার (ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত মে মাসের সর্বোচ্চ প্রতি কিলোমিটার ১.৭০ টাকা ও ১.৬০ টাকা। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার বিদ্যমান হার ৭ টাকা ও ৫ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি; ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ’র আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসে মিনিবাসের ক্ষেত্রে ভাড়ার হার যাত্রী প্রতি কিলোমিটারে ১.৬০ টাকা বা ৬০ শতাংশ বৃদ্ধি করা হলো।

শর্তে বলা হয়েছে, একজন যাত্রীকে বাস মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসনসংখ্যা অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না; বর্ণিত প্রজ্ঞাপন উল্লেখিত ভাড়ার বিদ্যমান হারে প্রচলিত ধারার চার্টে বর্ণিত ধারার সাথে সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া বৃদ্ধির হার যোগ করে নতুন ভাড়া নির্ধারিত হবে।

স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পূর্বক বাস-মিনিবাস পরিচালনা করতে হবে; অনুমোদিত ভাড়ার হার করোনাভাইরাসজনিত সংকটকালে জন্য প্রযোজ্য হবে। এ সঙ্কট দূর হলে প্রজ্ঞাপনের বিদ্যমান হারের ভাড়া পুনঃপ্রযোজ্য হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12