সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

গণস্বাস্থ্যের কিটেই পরীক্ষা , ডা. জাফরুল্লাহ করোনায় আক্রান্ত,

দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী । সোমবার (২৫ মে) দিবাগত রাতে গণমাধ্যমকে জানানো হয়েছে তার করোনায় আক্রান্তেন বিষয়টি। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র‍্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষায় ধরা পড়েছে চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর আক্রান্তের বিষয়টি।

এদিকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নিজেই গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় জানতে পেরেছনে তিনি করোনায় আক্রান্ত । তার গণস্বাস্থ্যেই পরীক্ষা করিয়েছেন। অ্যান্টিজেন পজিটিভ, ভেরি আর্লি স্টেজ। গত সোমবার গায়ে তাপমাত্রা একটু বেশি ছিল আর কাশি ছিল, তাই পরীক্ষা করিয়েছি। এমনিতে সুস্থই আছি।’

‘আমি যদি না জানতাম কালকে, তাহলে আজকে অনেক লোককে আক্রান্ত করতাম। আমাদের কিটের সুবিধা হলো দ্রুত এতে জানা যায়।’ তিনি জানান, শারীরিকভাবে অন্য কোনো সমস্যা বোধ না করায় তিনি নিজ বাসাতেই আইসোলেশনে থাকবেন।

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র র‍্যাপিড টেস্টিং কিট উদ্ভাবন করে। এ কিটের কার্যকারিতা পরীক্ষা করছে বিএসএমএমইউ। ১৩ মে গণস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউকে ২০০ কিট হস্তান্তর করে। তবে এখন পর্যন্ত কিটের কার্যকারিতা বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে কিছু জানানো হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12