সর্বশেষঃ
মেসি ম্যাজিকে মিশরকে কাঁদিয়ে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয়
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগমের মৃত্যুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশে গণপরিষদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ।

রোববার (১৭ মে) এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী শ ম রেজাউল করিম। গণমাধ্যমকে এই তথ্য জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়য়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন ।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “অধ্যাপক মমতাজ বেগম ছিলেন দেশের একজন সূর্য সন্তান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছ থেকে রাজনীতি করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। এ দেশের রাজনীতি, স্বাধিকার আন্দোলন ও সমাজ সেবামূলক কর্মকান্ড তাঁকে ইতিহাসে অমর করে রাখবে। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়।”# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12