সর্বশেষঃ
সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সাংবাদিক মুজতাহিদ ফারুকীর মাতার মৃত্যুতে ডিআরইউর শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক নয়াদিগন্তের সহকারী সম্পাদক মুজতাহিদ ফারুকীর মাতা বেগম সুরাইয়া ফারুকী আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৪ মে ) সকাল সোয়া আটটায় জামালপুর জেলার ট্রিটপল্লা ইউনিয়নের জামতলি বাজার সংলগ্ন নিজ বাড়িতে উচ্চ রক্তচাপের কারণে ব্রেইন স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ভাষা সৈনিক প্রিন্সিপাল আশরাফ ফারুকীর সহধর্মিনী।

আজ বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। মুজতাহিদ ফারুকীর মাতা বেগম সুরাইয়া ফারুকীর মৃত্যুতে আজ ডিআরইউ কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।
নেতৃবৃন্দ ডিআরইউ পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন, সে জন্য তার কাছে প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
# মুজতাহিদ ফারুকীর মোবাইল নাম্বার:০১৮১৭০৪০৪২৯ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12