সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ডিএসসিসির দালাল কোটিপতি আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চিহ্নিত তদবিরবাজ, বিভিন্ন মার্কেট ও জমির দালালি করে রাতারাতি কোটি পতি মো. আলম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই আসামির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ রয়েছে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর মামলা দুইটি দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা।

মামলায় উল্লেখ করা হয়েছে, ডিএসসিসি’র প্রভাবশালী তদবিরবাজ ও দালাল হিসাবে পরিচিত মো. আলম হোসেনের নামে ১১ কোটি ৪৪ হাজার ১৯৮ টাকার স্থাবর এবং ৪ কোটি ২১ হাজার ৭৯০ টাকার অস্থাবরসহ মোট ১৫ কোটি ৬৫ হাজার ৯৮৬ টাকার সম্পদের তথ্য রয়েছে দুদকে।

দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত ওইসব তথ্য ও রেকর্ডপত্র যাচাই করে আসামি আলম হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে ৭ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ১১০ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সম্পদের মধ্যে মোহাম্মদপুরে জমি, ফ্ল্যাট ও ব্যাংকে গচ্ছিত টাকার তথ্য রয়েছে।

অপরদিকে আসামি আলম হোসেনের স্ত্রী পারভীন আক্তার রিপা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর অংশে ১ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৭৭২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া, দুদকের অনুসন্ধানে রিপার বিরুদ্ধে মোট ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ২৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12