সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

পোস্তগোলা ও ডেমরার বামৈল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পোস্তগোলা ও ডেমরার বামৈল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ২৪ স্থাপনা উচ্ছেদ ও মশক অভিযানে ৬ মামলা দায়ের, নগদ ৯৬০ টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের যৌথ নেতৃত্বে ৫৮ নং ওয়ার্ডের পোস্তগোলা রাজবাড়ি থেকে দোলেশ্বর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এ সময় ২৪টি অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেন।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরার বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সময় ৪০টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানে আদালত ছয়টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি মামলা দায়ের ও নগদ ৯ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন (দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারা অনুযায়ী)। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12