সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

১৪ বছরের চীনা মেয়ে ঝাং জিউ’র উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি

ছবি-সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
মাত্র ১৪ বছরের চীনা মেয়ে ঝাং জিউ এর ৭ ফুট ৪ ইঞ্চি। বাস্কেটবল খেলায় খেলোয়াড়দের উচ্চতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উচ্চতাই জয়-পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে। যে দলে বেশি উচ্চতার খেলোয়াড় থাকে, তারা বাড়তি সুবিধা পায়।

এবার বাস্কেটবল কোর্ট থেকেই ভাইরাল ১৪ বছরের চীনা মেয়ে ঝাং জিউ। তার উচ্চতা দেখে সবাই হতবাক। এই কিশোরীর উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি! বাস্কেটবল কোর্টে ঝাং জিউ নামলে তার সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে বিপক্ষ দল।

পূর্ব চীনের শানডং প্রদেশের ঝাং জিউ শুধুমাত্র তার উচ্চতার কারণেই ভাইরাল। সম্প্রতি চীনে আন্ডার ফিফটিন ন্যাশনাল বাস্কেটবল টুর্নামেন্টের একটি ম্যাচে ঝাং জিউ-এর খেলা অনেকেরই পছন্দ হয়েছে।

এই টুর্নামেন্টে উচ্চতার ফায়দা তুলে একের পর এক বল বাস্কেট করেন ঝাং জিউ। প্রতিপক্ষ টিম ঝাং জিউয়ের সামনে পুরোপুরি অসহায়।

ম্যাচের ভাষ্যকাররাও ঝাংয়ের উচ্চতা দেখে রীতিমতো অবাক! এক ধারাভাষ্যকার তাকে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ইয়াও মিং-এর সঙ্গেও তুলনা করেন। মিংয়ের উচ্চতা ছিল সাড়ে ৭ ফুট। রিপোর্টে বলা হচ্ছে, ঝাং যখন ক্লাস ওয়ানে পড়ত, তখন তার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি! ক্লাস সিক্সে তার উচ্চতা বেড়ে হয় ৬ ফুট ৯ ইঞ্চি।

ঝাং জিউ যে হারে সে লম্বা হচ্ছে, তাতে ১৯-২০ বছরে তার উচ্চতা কত হবে তা নিয়েও উৎসুক রয়েছে জনতা।

# সূত্র : ইউএসএ টুডে, টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12