সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

হঠাৎ রাজধানীসহ দেশেরে বিভিন্ন এলাকায় বৃষ্টি, শীতের সংকেত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে ভিজেছে রাজধানীর ধূলাবালি। তবে এই বৃষ্টিতে শীত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, এই বৃষ্টির পর শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বৃষ্টিতে রাস্তায় আটকে পড়া মামুন রাইজিংবিডিকে বলেন, হঠাৎ বৃষ্টি নামার কারণে হালকা শীত অনুভব হচ্ছে। একইসঙ্গে গন্তব‌্যে পৌঁছতে দেরি হচ্ছে।

বেসরকারি কর্মকর্তা রাজীব বলে, এই বৃষ্টিতেই মনে হয় শীত নেমে যাবে। এখনই শীত শীত লাগছে। তবে বৃষ্টির কারণে রাস্তাঘাটের ধুলাবালি কমবে।

পোশাক বিক্রেতা রহমান বলেন, হঠাৎ বৃষ্টির কারণে মালামাল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে বৃষ্টির কারণে শীত পড়তে পারে। আর শীত এলে বেচাকেনা ভালো হবে।

এদিকে, রাজধানীতে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা রেকর্ড করা হয়নি বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12