সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে ২টি মানহানির মামলা

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে মান সম্মান হানিকর বক্তব্য দেয়ায় সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। এরমধ্যে একটি মামলার বাদী হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আনিসুর রহমান এবং অপর মামলার বাদী হয়েছেন অ্যাডভোকেট সারওয়ার আলম।

ফাইল ছবি

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বর্তমান মেয়র ফজলে নূর তাপসের বিরুদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনেছেন।

ওই ঘটনায় আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।

সাঈদ খোকনের দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে গিয়ে রোববার (১০ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে ফজলে নূর তাপস বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের আইন মেনেই মধুমতি ব্যাংকে আমানত সংগ্রহ করা হয়।

গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

লিখিত বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটির বর্তমান মেয়র ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন।

আমি তাকে বলব, রাঘববোয়ালদের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিতে হবে।’

সাবেক মেয়র আরো বলেন, ‘ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন।

অপরদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’/ কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12