সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে : জিএম কাদের

দূরবীন নিউজ প্রতিবেদক :
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা ও অস্থিরতা বিরাজ করছে।

তিনি বলেন, আর জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে সেই শূন্যতা দূর করবে। আমরা দেশের মানুষের আস্থা অর্জন করেই এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ওলামা পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় জিএম কাদের এসব কথা বলেন।

জাতীয় ওলামা পার্টি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারি হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এসএম আল জুবায়ের, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহিলা পার্টির নেত্রী অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান এমপি প্রমুখ।

জিএম কাদের বলেন, ‘রাজনীতির জন্য টাকার প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা। সাধারণ মানুষের আস্থা আর্জন করতেই জাপা রাজনীতি করছে।’

তৃণমূলে জাপাকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন, তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।’

জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাপা দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে।’ তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাপা সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।’

মতবিনিময় সভায় জাতীয় মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ‘ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12