সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বুখারেস্টের মেয়রের নৌ-বিহারের মধ্যদিয়ে ঢাকা সফর সম্পন্ন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদীতে নৌ-বিহার এর মাধ্যমে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের ইতি টানলেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক্ট) রবার্ট সোরিন নেগোইতা।

বুধবার (১৬ মার্চ) বুখারেস্ট মেয়রের সম্মানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই নৌ-বিহারের আয়োজন করে।

সকাল ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে যাত্রা শুরু করে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদী হয়ে বিকাল সাড়ে ৩টায় সদরঘাট ফিরে আসার মাধ্যমে এই নৌ-বিহার সম্পন্ন হয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ “পিএস মাসুদ” এ নৌ-বিহারটি আয়োজন করা হয়।

এতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, বুখারেস্ট মেয়রের সহধর্মিণী মিরিচা এনড্রিয়া (Mirica Andreea)-সহ মেয়রের সফর সঙ্গীগণ, দক্ষিণ সিটির প্রধান নিবার্হী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

নৌ-বিহারে বুখারেস্ট মেয়র নিজেই কি-বোর্ড বাজিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

এদিকে ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ রাতে রোমানিয়ার উদ্দেশ্য যাত্রা করবেন বুখারেস্টের মেয়র ও তার সফর সঙ্গীগণ। টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটে রাত ৯.৫৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমানিয়ার উদ্দেশ্য যাত্রা করবেন।
উল্লেখ্য, মেয়র ব্যারিস্টার শেখ তাপসের আমন্ত্রণ বুখারেস্টের মেয়র ৫ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১২ মার্চ ঢাকা আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12