সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রসিকিউটর মালুমের মৃত্যুতে মেয়র তাপসের শোক

মালুমের ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর জেয়াদ আল মালুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার (২৭ জুন) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জেয়াদ আল মালুম স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে যেমন ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন তেমনি তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন।”

তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় ছিলেন জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর জেয়াদ আল মালুম রাষ্ট্রপক্ষে মামলা

পরিচালনার জন্য অন্যতম কৌসুলি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাহউদ্দিন কাদের চৌধুরী’র মতো মানবতাবিরোধী জগন্য অপরাধ সংগঠনকারীদের বিচার নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন।”

মেয়র শেখ তাপস আরও বলেন, “জেয়াদ আল মালুম আজীবন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হলো। তাঁর কর্ম ও কর্তব্য নিষ্ঠার ফলে তিনি মানুষের অন্তুরে শ্রদ্ধা ও ভালোবাসায় চির স্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12