সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণ: তিতাসের প্রকৌশলীসহ ৮জন ২দিনের রিমান্ডে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ফতুল্লায় বায়তুস সালাত জামে মসিজিদে বিস্ফোরণে ব্যাপক হত্যাহতের ঘটনায় তিতাসের বহিষ্কৃত প্রকৌশলীসহ ৮ হনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে নারায়নগঞ্জ সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। পরে দুই প‌ক্ষের দীর্ঘ যু‌ক্তিতর্ক শে‌ষে সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেট কাউছার আলমের আদালত আসামিদের বিরুদ্ধে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী(৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের প্রকর্মী মো: ইসমাঈল প্রধান (৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো: হানিফ মিয়া(৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো: আইয়ুব আলী (৫৮) ও তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো: মনিবুর রহমান চৌধুরী(৫৬)।

এর আগে, শনিবার সকালে মামলার তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করে সিআইডি। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে রাতেই দগ্ধ সবাইকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12