সর্বশেষঃ
আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চীনের বিজ্ঞানীরা মাত্র ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাস সনাক্ত করছেন !

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মাত্র ১৫ মিনিটের মধ্যে চীনের বিজ্ঞানীরা করোনাভাইরাস  সনাক্তের পদ্ধতি বের করেছেন । করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর ক্ষেত্রে একে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি’তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা এটি আবিষ্কার করেছেন। সূত্র : পার্সটুডে।

তারা চীনের ন্যাশনাল ইন্সটিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে যৌথভাবে এ লক্ষ্যে কাজ করেন এবং মাত্র ১০দিনের মধ্যে এটি আবিষ্কার করতে সক্ষম হন।

৮ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বাক্স বা কিটের গণ-উৎপাদনও শুরু হয়েছে চীনে।

বর্তমানে প্রতিদিন ৪ হাজার বাক্স উৎপাদন করা হচ্ছে। তবে উসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করছে।

এরই মধ্যে, ভাইরাস পরীক্ষার সরঞ্জামসহ বাক্স বা কিটের প্রথম চালান হুবেই প্রদেশের উহানে ব্যবহার করা হচ্ছে। উহান থেকেই করোনাভাইরাসের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12