সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এলজিইডির প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

দূরবীন নিউজ প্রতিবেদক :
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ঢাকায় কর্মরত মোঃ আবদুল হাইয়ের স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ঢাকা জেলা কার্যালয় ১ এ দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, আসামি রুমা আক্তারের বিরুদ্ধেতার নিজ নামে অর্জিত ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৭৬৪ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদ গোপন করেন। এছাড়াও দুদকে মিথ্যা তথ্যা দিয়ে ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ১৯১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন আসামি রুমা আক্তার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, সম্প্রতি দুদকে এলজিইডির ঢাকা সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ আবদুল হাইয়ের অর্জিত ২ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ১০২ টাকার সম্পদের হিসেব দাখিল করেছেন। এরমধ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ১ কোটি ৮০ লাখ ৮৮ হাজার ৬৭৫ টাকার সম্পদ গোপন করেন। তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৫৬৬ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রাখেন।

আর এই অপরাধে ইতোমধ্যে এলজিইডির প্রকৌশলী মোঃ আবদুল হাইয়ের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12