সর্বশেষঃ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাততলা বস্তির কেউই অভুক্ত থাকবে না: মেয়র আতিকুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাততলা বস্তির কেউই অভুক্ত থাকবে না, তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (৭ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাততলা বস্তি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।

এর আগে, তিনি আজ সকালে উত্তরা-৪ নম্বর সেক্টরে ডিএনসিসি পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

ওইসময় মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সবার ঢাকাকে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশকে দূষিত না করে, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশে পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সতর্ক দৃষ্টি কামনা করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12