সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

৯ ফেব্রুয়ারি ৬১ জেলায় বিদেশ যেতে আগ্রহিদের নিবন্ধন শুরু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকাসহ দেশের ৬১টি জেলায় ৯ ফেব্রুয়ারি সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হচ্ছে। বিদেশ যেতে আগ্রহীদের মধ্যে দক্ষ, কমদক্ষ, অদক্ষ ও পেশাজীবী নারী-পুরুষের নিবন্ধন শুরু হবে।

আগ্রহীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (নগদ/বিকাশ/শিওরক্যাশ/রকেট) ২শ টাকা পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সরকারিভাবে বিদেশেকর্মী পাঠাতে গত বছরের ১ আগস্ট ঢাকা জেলায় নিবন্ধন শুরু হয়। পরে ২৭ অক্টোবর শুরু হয় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নিবন্ধন। ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বাকি ৬১ জেলার নিবন্ধন শুরু হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর (বিএমইটি) কেন্দ্রীয় ডাটাব্যাংকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

নিবন্ধনকারীর যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনকারী কর্মীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তবে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

নিবন্ধনকারীর অন্তত ছয় মাসের বৈধ পাসপোর্ট ও নিজস্ব মোবাইল নম্বর চালু থাকতে হবে। নিবন্ধনের সর্বশেষ তথ্য তাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

এ নিবন্ধনের মেয়াদ হবে দুই বছর- জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা অর্জিত হলে তা ডাটাব্যাংকে সংযোজনের সুযোগ রয়েছে। নিবন্ধনকারীর যোগ্যতার ভিত্তিতে সরকার কাজের ব্যবস্থা করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই নিবন্ধন কার্যক্রম শুরুর পর যেকোনো সময় সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দফতর বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে নিবন্ধন করা যাবে।

নিবন্ধনের সময় সব যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ ডাটাব্যাংকে সংযোজন করতে হবে। তবে ডাটাব্যাংকে নিবন্ধন কোনোভাবেই নিবন্ধকারীর বিদেশ যাওয়া নিশ্চিত করবে না। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12